Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিগঞ্জ হাইস্কুলের ম্যানেজিং কমিটির ভোট বৈধ, জানাল পর্ষদ

রানিগঞ্জ হাইস্কুলের ম্যানেজিং কমিটির ভোট বৈধ, জানাল পর্ষদ
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রানিগঞ্জ হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন বৈধ। তদন্ত করে বৃহস্পতিবারই স্কুলকে নির্দেশিকা পাঠিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৩ সালের ১৩ মার্চ এই নির্বাচন হয়। প্রার্থী হওয়া তিন শিক্ষক নির্বাচন-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেন। হাইকোর্টে দীর্ঘ শুনানি হওয়ার পর কোর্ট মধ্যশিক্ষা পর্ষদকে তদন্ত করার নির্দেশ দেয় বলে স্কুল কর্তৃপক্ষের দাবি। পর্ষদ নির্বাচন নিয়ে নানা নথি, তথ্যপ্রমাণ ঘেঁটে নির্বাচন প্রক্রিয়াকে বৈধ বলে ঘোষণা করেছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তথা রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, মধ্যশিক্ষা পর্ষদ এও জানিয়েছে, অভিযোগগুলি ভিত্তিহীন। এই বিষয়ে স্কুলের বিরুদ্ধে আর কোনও অভিযোগ করা যাবে না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ