Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিগঞ্জে ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

রানিগঞ্জে ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মঙ্গলবার বিকেলে রানিগঞ্জের রামবাগান ডক্টর কলোনিতে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম অলকা পাল(৮৭)। তিনি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রানিগঞ্জ শাখার সভাপতি চৈতালি বসুর মা। তাঁর স্বামী প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ এসকে বসু। স্থানীয় সূত্রে জানা যায়, এসকে বসুর বাড়িতেই থাকতেন শাশুড়ি অলকাদেবী। এদিন বিকেলে তিনি তিনতলার ছাদ থেকে দোতলার ছাদে পড়ে যান। পরে তাঁকে দমকলের সাহায্যে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অলকাদেবীর অ্যালজাইমা রোগ ছিল বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ