Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানাঘাটের তারাপুরে গোরু চুরিতে ধৃত ২

রানাঘাটের তারাপুরে গোরু চুরিতে ধৃত ২
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: তারাপুরে একাধিক গৃহস্থের গোরু চুরির ঘটনায় দু’জন গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম অভিজিৎ বিশ্বাস এবং শুভজিৎ বিশ্বাস। গত সপ্তাহে রানাঘাট থানা এলাকার তারাপুর পঞ্চায়েতের নানা এলাকা থেকে আট-নয়টি গোরু চুরি যায়। রুজিরুটির জন্য গোরুর উপর নির্ভরশীল পরিবারগুলি কার্যত পথে বসে। সেই ঘটনার তদন্তে নেমে রানাঘাট থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি তদন্তে নেমে পুলিস গোরু চুরির চক্রের এই দুই পান্ডার হদিস পায়। এরপর গোপন সূত্রে খবর আসে, নদীয়ার নানা জায়গা থেকে গোরু চুরি করে তারা দক্ষিণ ২৪ পরগণা জেলায় নিয়ে গিয়েছে। রানাঘাট থানার একটি বিশেষ দল দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর এলাকায় গিয়ে এই দু’জনকে গ্রেপ্তার করে। তদন্তকারীরা জানতে পেরেছেন, এরা দু’জনই নানা জায়গা থেকে গোরু চুরি করত। তাদের সঙ্গে কোনও আন্তঃরাজ্য গোরু পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এই চুরির জাল কতদূর বিস্তৃত হয়েছিল, সেটাও পুলিস জানার চেষ্টা করছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ