নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বাবা ও মেয়েকে রাস্তায় আটকে হেনস্তা। তার প্রতিবাদ করায় যুবতীর বাবাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার কুপার্স ফাঁড়ি এলাকায়। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কুপার্স ফাঁড়ির পুলিস।
Advertisement
পুলিস জানিয়েছে, আক্রান্ত প্রৌঢ়র নাম রাম অধিকারী। তিনি রানাঘাট থানা এলাকার রাজীবপল্লির বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মেয়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তায় তাঁদের আটকায় বিজয় সরকার নামে এক যুবক। রানাঘাটেরই চুনুরিপাড়ায় তার বাড়ি। ওই যুবক রামবাবু এবং তাঁর মেয়ের পূর্ব পরিচিত। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু কারণে তাদের পুরনো শত্রুতা ছিল।
তরুণীর অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবক প্রথমে তাঁদের পথ আটকায়। ওই তরুণীর মায়ের নামে নানা কুকথা বলতে থাকে ওই যুবক। স্বাভাবিকভাবেই তার প্রতিবাদ করেন রামবাবু। আচমকাই ওই যুবক পকেট থেকে একটি ছুরি বের করে রামবাবুর উপর হামলা চালায়। ধারালো ছুরির আঘাতে তাঁর বাঁদিকের কানের কাছে গভীর ক্ষত হয়। রক্তাক্ত অবস্থায় রামবাবু মাটিতে লুটিয়ে পড়েন। ততক্ষণে চিৎকার চেঁচামেচি শুনে আশপাশ থেকে লোকজন চলে আসেন। অভিযুক্ত যুবক বেগতিক দেখে ওখান থেকে চম্পট দেয়। স্থানীয়দের উদ্যোগে রামবাবুকে আনুলিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁকে কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
শুক্রবার সকালে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রামবাবুর মেয়ে সর্বাণী অধিকারী। তাঁর অভিযোগের ভিত্তিতে স্থানীয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিজয়কে। অভিযুক্তর কাছ থেকে রক্তমাখা ছুরিটিও উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে পুলিসের এক কর্তা বলেন, ওই তরুণীর পরিবারের লোকজনকে নিয়ে অভিযুক্ত যুবক কুকথা বলায় প্রতিবাদ করেছিলেন রাম অধিকারী। তখন ওই যুবক ছুরি নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছি।