নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ভুয়ো সিম ব্যবহার করে সাইবার প্রতারণার তদন্তে বড় সাফল্য পেল পুলিস। রবিবার রানাঘাট পুলিস জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তারা বিভিন্ন সময়ে গ্রাহকের অজান্তেই তাঁর তথ্য ব্যবহার করে সিম তৈরি করেছে। একরমই একগুচ্ছ সিমের মাধ্যমে সাইবার প্রতারণাও হয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতদের প্রত্যেকেরই কোনও না কোনও মোবাইলের দোকান রয়েছে। অথবা তারা সিমের ডিস্ট্রিবিউটর। নানা সময়ে তারা নতুন সিমের জন্য আবেদনকারী গ্রাহকের তথ্য ব্যবহার করে জাল সিম তুলেছে। পরবর্তীতে সেই সিম ব্যবহার করে সাইবার প্রতারণা হয়েছে। কিছু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১১জনকে চিহ্নিত করে রানাঘাট জেলা পুলিসের তদন্তকারী দল। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ধৃতরা কল্যাণী, মাঝেরচর, কুপার্স ক্যাম্প, তাহেরপুর, শান্তিপুর, ধানতলা, হরিণঘাটা সহ নানা জায়গার বাসিন্দা। আপাতত তাদের জিজ্ঞাসাবাদ করে এই ভুয়ো সিমকাণ্ডের জাল কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁরা জানান, দেশজুড়ে যে সাইবার প্রতারণা হয়, তার জন্য গ্রাহকের অজান্তে ইস্যু হওয়া সিমের চাহিদা আকাশছোঁয়া। অভিযুক্তরা প্রত্যেকেই কোনওভাবে সাইবার প্রতারকদের কাছে এধরনের সিম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করত। প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করে সাইবার প্রতারকদের চক্র ভাঙতে পুলিস তৎপর হয়েছে।
রানাঘাট পুলিস জেলার এক পদস্থ আধিকারিক বলেন, গ্রাহকের অজান্তে তাঁর নামে সিম ইস্যু করে ফেলার বিষয়টি আমরা মোটেও হালকাভাবে নিচ্ছি না। এধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের চিহ্নিত করা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।