Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়নায় যুবকের অস্বাভাবিক মৃত্যু

রায়নায় যুবকের অস্বাভাবিক মৃত্যু
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: রায়না থানার সেহারা গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘরে বাঁশের কাঠামোয় গেঞ্জি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের নাম গণেশ ক্ষেত্রপাল(২৫)। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। 
Advertisement
অন্য একটি ঘটনায় জামালপুর থানার আঝাপুরে অগ্নিদগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম মিতা ক্ষেত্রপাল(৩৪)। রবিবার সকালে বাড়িতেই তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। রাতে তিনি মারা যান। রান্না করার সময় উনানের আগুনে তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি।
কালনা থানার আনুখাল এলাকায় অগ্নিদগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম মনিরা বিবি(৪০)। দিনকয়েক আগে বাড়িতেই তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সোমবার সকালে তিনি মারা যান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ