নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় শনিবার রায়নার বিদ্যানিধি গ্রামে উত্তেজনা ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম সুরেশ মাঝি(২৮)। ওই গ্রামের একই পাড়ায় তাঁর বিয়ে হয়েছিল। মৃতের পরিবারের লোকজনের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মেরে ঝুলিয়ে দিয়েছে। বিয়ের পর থেকেই পরিবারে অশান্তি চলছিল।



