সংবাদদাতা, বর্ধমান: টাকা নিয়ে বিবাদের জেরে স্ত্রীকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। ধৃতের নাম শেখ কুতুবউদ্দিন। রায়না থানার বেলসর গ্রামের শেখপাড়ায় তার বাড়ি। বুধবার রাতে বেলসর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কুতুবউদ্দিন স্ত্রীকে না জানিয়ে টাকা নিয়ে নেয়। এনিয়ে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করেন। সেজন্য তাঁকে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করায় তাঁকে বাঁশ দিয়ে পেটানো হয়। এমনকী, তাঁর গলা টিপে ধরা হয় বলে অভিযোগ। তার স্ত্রী নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।



