Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়নায় সাবমার্সিবল পাম্পের তামার কয়েল চুরি, ধৃত ২

রায়নায় সাবমার্সিবল পাম্পের তামার কয়েল চুরি, ধৃত ২
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: সাবমার্সিবল পাম্পের তামার কয়েল চুরি করে তা ভিনরাজ্যে চড়া দামে বিক্রির একটি চক্রের হদিশ পেয়েছে পুলিস। চক্রের দু’জনকে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। ধৃতদের নাম শেখ হায়দার আলি ওরফে রাজু ও শেখ উজির ওরফে পিন্টু। রায়না থানার বাঁকুড়া মোড় এলাকায় হায়দারের বাড়ি। রায়না থানারই মাছখাণ্ডায় অপরজনের বাড়ি। শনিবার ভোররাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উজিরের কাছ থেকে চুরির বেশকিছু পরিমাণ তামার কয়েল উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। সে বিভিন্ন জায়গা থেকে চোরাই তামার কয়েল কিনে বিহার ও ঝাড়খণ্ডে পাচার করে। চক্রে আরও কয়েকজন জড়িত বলে জানতে পেরেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, রায়না থানার সমসপুরের বাসিন্দা শেখ রবিউল হোসেনের সাবমার্সিবল পাম্পের কয়েল এবং মোটরের তামার তার চুরি হয়। সেই রাতেই সমসপুরের শেখ আলতাফ হোসেনের সাবমার্সিবল মোটরের কেবল চুরি হয়।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ