Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়নায় পথ দুর্ঘটনায় মৃত্যু

রায়নায় পথ দুর্ঘটনায় মৃত্যু
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: রায়নায় হারভেস্টার মেশিনের সঙ্গে জোড়া ট্রাক্টরে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম হেমাল কিস্কু(১৯)। বাঁকুড়ার রানিবাঁধ থানার তালগোড়ায় তাঁর আদি বাড়ি। তিনি রায়না থানার রামানন্দপুরে পিসির বাড়িতে থাকতেন। এ ঘটনায় ট্রাক্টরের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সুরজিৎ সরেন। রায়না থানার সুকুর গ্রামে তার বাড়ি। রবিবার সকালে সে রায়না থানায় আত্মসমর্পণ করে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা নাগাদ বালিয়ারপুরে ধান ঝাড়াইয়ের কাজ করতে যান হেমাল। মাঠে ট্রাক্টর চালিত হারভেস্টার মেশিনের সাহায্যে ধান ঝাড়া হচ্ছিল। তিনি হারভেস্টার মেশিনের পাশে দাঁড়িয়েছিলেন। চালক অসাবধানতাবশত ট্রাক্টরটি ঘোরাতে গেলে সেটি উল্টে যায়। তাতে চাপা পড়ে যান হেমাল। বর্ধমান শহরের রাজবাটি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘরে সিলিং ফ্যানের হুকে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি দড়ি কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম মহম্মদ গুল হোসেন(২৭)। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ