Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়নায় প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন

রায়নায় প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রবিবার রায়না-১ ব্লকের  দলুইদিঘিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন হয়। প্রায় ১০০ জন সদস্য উপস্থিত ছিলেন। রায়না-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শৈলেন্দ্র সাঁই বলেন, প্রাথমিক স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমছে। অনেক অভিভাবক বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করছেন। তা নিয়েই আলোচনা হয়েছে। পড়াশোনার মান আরও উন্নত করতে হবে।জেলার প্রতিটি চক্রেই সম্মেলন শুরু হয়েছে। সব জায়গাতেই শিক্ষার মান উন্নত করার বিষয়ে আলোচনা হচ্ছে। শহরের প্রাথমিক স্কুলগুলিতেই পড়ুয়ার সংখ্যা সবচেয়ে কম। অনেক স্কুলেই ২০ জনের কম পড়ুয়া রয়েছে। কেন এই অবস্থা হচ্ছে তা পর্যলোচনা করতে বলা হয়েছে। অভিভাবকদের বোঝানোর জন্য শিক্ষক শিক্ষিকাদের বলা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ