Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়নায় পার্টি অফিস দখল ঘিরে উত্তেজনা

রায়নায় পার্টি অফিস দখল ঘিরে উত্তেজনা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পার্টি অফিসের দখল ঘিরে রায়নার বেলসোরে উত্তেজনা ছড়াল। ওই পার্টি অফিসটি দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠীর দখলে ছিল। রবিবার রাতে অন্য গোষ্ঠীর লোকজন সেই পার্টি অফিস দখল নেওয়ার চেষ্টা করে। তারা অফিসের বাইরে বসে থাকে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পার্টি অফিসের পাশ দিয়ে যাওয়া বাইক চালকদের চেকিং করা হয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গোষ্ঠীর একদিকে রয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি বামদেব মণ্ডল। অন্যদিকে রয়েছেন এলাকার বিধায়ক শম্পা ধাড়া। ব্লক সভাপতি বলেন, এলাকায় সংগঠন মজবুত করা আমার লক্ষ্য। যারা রায়নাকে আবার অশান্ত করার চেষ্টা করছে পুলিস তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিধায়ক বলেন, দলের অনেক কর্মী বাজারে বসত। তারা এখন পার্টি অফিসে বসছেন। আগে ওই পার্টি অফিসে হাতে গোনা কয়েকজন থাকতেন। তাঁরাও বসছেন। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ঠিক নয়। 
Advertisement
দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলকোট, আউশগ্রামে শাসকদলের কোন্দল সামনে এসেছে। রায়না বেশ কিছুদিন শান্ত ছিল। দক্ষিণ দামোদরে ফের অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। দু’পক্ষই ওইদিন লোকজন জমায়েত করে। পুলিস সক্রিয় হওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ