সংবাদদাতা, বর্ধমান: নাবালিকাকে ফুসলিয়ে আটকে রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে রায়না থানার পুলিস। ধৃতের নাম সুজন পাঁজা। তার বাড়ি খণ্ডঘোষ থানার লতিফপুরে। বুধবার বিকেলে রায়না থানার বাঁকুড়া মোড় থেকে তাকে ধরা হয়। তার হেফাজত থেকেই উদ্ধার হয় অপহৃতা ছাত্রী।



