Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়নায় বালির ট্রাক্টর সহ গ্রেপ্তার ১

রায়নায় বালির ট্রাক্টর সহ গ্রেপ্তার ১
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বালিবোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে রায়না থানার পুলিস। বালি পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টর চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম তুফান হাজরা। তার বাড়ি রায়নার বনতীরের শিবতলায়। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বালিবোঝাই ট্রাক্টরটি আসছিল। শিবরামপুর মনসাতলার কাছে সেটিকে আটকানো হয়। চালক বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। এমনকী, ট্রাক্টরের ট্রলির কোনও নম্বরপ্লেট ছিল না বলে পুলিস জানিয়েছে। দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে তা চড়া দামে বিক্রির জন্য ট্রাক্টরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। বালির এই অবৈধ কারবারে আরও কয়েকজন জড়িত বলে ধৃত পুলিসকে জানিয়েছে। শুক্রবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। বিচারক দু’দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ