সংবাদদাতা, রামপুরহাট: ছাত্র ও যুব সমাজের মধ্যে বিজ্ঞান উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টির উদ্দেশে রামপুরহাটের দখলবাটি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। তিনদিনের এই বিজ্ঞান মেলার সূচনা হয়েছে সোমবার। মঙ্গলবার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। পডুয়াদের বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শনী ঘুরে দেখে স্কুলের আয়োজনের প্রশংসার পাশাপাশি পডুয়াদের উৎসাহ প্রদান করেন তাঁরা। এদিন আন্তঃ বিদ্যালয় বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। আশেপাশের বহু স্কুলের পড়ুয়ারা এই প্রদর্শনী দেখতে ভিড় জমায়।



