সংবাদদাতা, রামপুরহাট: মঙ্গলবার সকালে রামপুরহাটে বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, পেশায় দিনমজুর মৃতের নাম মুজফর আলি (৪১)। বাড়ি রামপুরহাটের বনহাট গ্রামে। এদিন সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন পাশের চালা ঘরে গলায় দড়ি জড়িয়ে ঝুলছেন ওই যুবক। তড়িঘড়ি তাঁকে নামিয়ে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, অবসাদ থেকে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।



