Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রামপুরহাটে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: রবিবার সকালে রামপুরহাটে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম বিশাল দাস(২২)। তাঁর বাড়ি রামপুরহাট পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লিতে। এদিন সকালে পরিবারের সদস্যরা দেখেন, ওই যুবক বাড়ির ভিতর সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা জড়িয়ে ঝুলছেন। তড়িঘড়ি তাঁকে নামিয়ে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের কাকা বিবেক দাস বলেন, এদিন সকালে পারিবারিক কারণ নিয়ে বিশালের সঙ্গে ওর মায়ের অশান্তি হয়। এরপরই সকলের অলক্ষ্যে ও গলায় গামছা জড়িয়ে ঝুলে পড়ে। পুলিস জানিয়েছে, এবিষয়ে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ