Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রামপুরহাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মঙ্গলবার দুপুরে রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিস জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম কানাইলাল জয়সওয়াল (৭০)। বাড়ি নারায়ণপুর মিশনপাড়া। এদিন তিনি গ্রামের রাস্তা ধরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারলে তিনি সাইকেল নিয়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ