Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে সাপের কামড়ে নাবালিকার মৃত্যু

রামপুরহাটে সাপের কামড়ে নাবালিকার মৃত্যু
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাটে সাপের কামড়ে মৃত্যু হল এক নাবালিকার। পুলিস জানিয়েছে, মৃতার নাম লক্ষ্মী হাঁসদা(১৭)। বাড়ি রামপুরহাট থানার নুরুইতলাগ্রামে। ওই নাবালিকা ঘরের মেঝেয় বিছানায় শুয়েছিল। শুক্রবার ভোরে তার হাতে ছোবল মারে বিষধর সাপ। চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন। কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। 
Advertisement
অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রামপুরহাটের মাসড়া গ্রামে বাড়ি লাগোয়া জঙ্গল থেকে গোপাল বাউড়ি (৩১) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, ওই যুবক বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ