সংবাদদাতা, রামপুরহাট: একটু ভারী বৃষ্টি হলেই রামপুরহাট পুরসভার একাধিক ওয়ার্ডে জল জমে যায়। এমনকী কোথাও বাড়িতে, আবার কোথাও দোকানের ভিতরেও জল ঢুকে যায়। যাতায়াতের সমস্যায় পড়েন সাধারণ নাগরিক। সেই জমা জলের দুর্ভোগ মেটাতে রামপুরহাট শহরের নিকাশি ব্যবস্থা চাঙ্গা করতে প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত বলেন, এর আগে বেশ কিছু ওয়ার্ডে নিকাশি নালা নির্মাণ করা হয়েছে। এবার এই টাকায় ন’টি ওয়ার্ড মিলিয়ে ১৮টি নিকাশি নালা নির্মাণ করা হবে। যেখানে নালা ভেঙে পড়েছে, সেখানে নতুন করে নালা হবে। সেই সঙ্গে শহরের পরিধি বেড়েছে, সেই সব বসতি এলাকায় নতুন নালা নির্মাণ করা হবে।
Advertisement
রামপুরহাট শহরে কোথাও বেশি, কোথাও কম জল জমার দুর্ভোগ প্রতিবছরই সহ্য করতে হয় বাসিন্দাদের। ১৮টি ওয়ার্ডেই কম বেশি এই সমস্যা রয়েছে। যদিও এর আগে বেশ কিছু ওয়ার্ডে নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। বাকি আটটি ওয়ার্ডের মধ্যে কোথাও নিকাশি নালা থাকলেও তা ভেঙেচুরে গিয়েছে। কোথাও আবার বসতি থাকলেও পাকা নালা নেই। বৃষ্টি হলেই সেইসব এলাকায় জল জমে যায়।
জমা জলের সমস্যা থেকে বাসিন্দাদের মুক্ত করতে পুরসভার পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়। সেই আবেদনে সাড়া দিয়ে এই শহরের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজতে পুরসভাকে ১ কোটি ৩১ লক্ষ ৮৯ হাজার টাকা বরাদ্দ করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১, ৩, ৬, ৮, ১৩, ১৪, ১৫, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড মিলিয়ে মোট ১৮টি নালা নির্মাণ করা হবে। তার মধ্যে ১, ৬ ও ১৫ নম্বর ওয়ার্ডে তিনটি করে, বাকি ওয়ার্ডগুলিতে কোথাও দুটি, কোথাও আবার একটি করে নিকাশি নালা নির্মাণ করা হবে।
চেয়ারম্যান বলেন, চলতি মাসে কাজের দরপত্র আহ্বান করা হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কাজ শুরু হয়ে যাবে।
উল্লেখ্য, বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে রামপুরহাট শহরের ব্যস্ততম এমএনকে রোড। সেখানে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। শহরের একটা বিশাল অংশের মানুষের জলযন্ত্রণা যেন ক্রমেই নরক যন্ত্রণায় পরিণত হয়ে উঠছিল। পুজোর আগেই তিন কোটি টাকা ব্যয়ে এমএনকে রোডের দু’ধারে মহানালা নির্মাণের কাজে হাত লাগিয়েছে পুরসভা। সব মিলিয়ে আগামী বছর বর্ষা আসার আগেই শহরের নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটতে চলেছে।