Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে রেলবস্তি উচ্ছেদের নোটিস

রামপুরহাটে রেলবস্তি উচ্ছেদের নোটিস
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: সামনে হাড়কাঁপানো শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরই মধ্যে অসহায় বস্তিবাসীদের সাতদিনের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে রেল। রেলের এই চূড়ান্ত অমানবিক সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে সর্বস্তরে। শীতের এই সময় ছোট ছোট শিশুদের নিয়ে দিশাহারা অবস্থা বস্তিবাসীদের। এই অবস্থায় আগে পুনর্বাসন পরে উচ্ছেদের দাবিতে সরব হয়েছেন তাঁরা।
Advertisement
বেশ কিছুদিন ধরে রামপুরহাটে রেলের জায়গা খালি করতে অভিযান জারি রয়েছে। ইতিমধ্যে স্টেশন চত্বর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে তারা। এবার স্টেশন সংলগ্ন রেলের জায়গায় বসবাসকারীদের উচ্ছেদ করার লক্ষ্য তাঁদের। 
রামপুরহাট পুরসভার ১ ও ১৪ নম্বর ওয়ার্ড লাগোয়া রেলের জায়গায় দীর্ঘ কয়েক যুগ ধরে বসবাস করছেন বহু দুঃস্থ মানুষজন। এঁদের কেউ পরিচারিকার কাজ করেন।
সম্পর্কিত সংবাদ