Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে পথ দুর্ঘটনায় জখম ৪

রামপুরহাটে পথ দুর্ঘটনায় জখম ৪
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মঙ্গলবার দুপুরে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের মনসুবা মোড়ে টোটো ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন জখম হয়েছেন। প্রথমে স্থানীয় মানুষজন ও পরে পুলিস পৌঁছে চারজনকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁদের মধ্যে টোটো চালকের অবস্থা আশঙ্কাজনক।
Advertisement
পুলিস জানিয়েছে, চারচাকা গাড়িটি তারাপীঠ থেকে রামপুরহাটের দিকে আসছিল। রামপুরহাট থেকে মল্লারপুর যাচ্ছিল টোটোটি। তাতে চালক সহ চারজন যাত্রী ছিলেন। ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোয় ধাক্কা মারার পাশাপাশি সড়কের ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে বিদ্যুতের তার জ্বলে ওঠে। টোটোচালক সহ যাত্রীরা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। 
সম্পর্কিত সংবাদ