সংবাদদাতা, রামপুরহাট: রবিবার রামপুরহাট মহকুমা শাসকের অফিস চত্বরে অস্থায়ী ছাউনি গড়ে প্রাক্তন সেনা ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য একটি সহয়তা শিবির অনুষ্ঠিত হল। অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির রামপুরহাট শাখার উদ্যোগে পানাগড় আর্মি ২১ গ্রেনেডিয়ার্সের ব্যবস্থাপনায় এই শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে রামপুরহাট ও নলহাটি ইউনিটের নানা প্রান্ত থেকে বিমান, সেনা ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত প্রায় ২০০ জন সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নিয়েছিলেন। অবসরপ্রাপ্ত ও মৃত সৈনিক পরিবারের পেনশন, চিকিৎসা সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের তথ্য জানানোর জন্য এদিন বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল। মূলত প্রাক্তন ও মৃত সেনাকর্মীদের পরিবারের বিভিন্ন সমস্যার সমাধান করার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন। সেনা আধিকারিক, রেকর্ড অফিস, পেনশন বিতরণ, ব্যাঙ্ক সহ রাজ্য প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সৈনিকদের সমস্যাগুলির তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করা হয়।
Advertisement
সংগঠনের জেলা সম্পাদক মনোজিৎ ঘোষ বলেন, প্রাক্তন সৈনিক বা যারা ফ্যামিলি পেনশনার তাঁদের ওয়েলফেয়ারের উদ্যেশে এই অনুষ্ঠানের আয়োজন। মহকুমাশাসক খুবই সহযোগীতা করছেন। এটা একটা সেবামূলক সংগঠন।
সংগঠনের সদস্য সুজন কুমার সাহা বলেন, জেলায় সৈনিকদের জন্য কোনও ব্যবস্থা নেই। পেনশন সংক্রান্ত সমস্যা বা ক্যান্টিংয়ের সুবিধা নিতে আমাদের পানাগড় যেতে হয়। যা বয়স্ক সেনা কর্মীদের ক্ষেত্রে অসুবিধে হয়। তাই এদিন এক ছাতার তলায় পেনশন, চিকিৎসা ও ক্যান্টিংয়ের সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। অনেকের এদিন পেনশন সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে । তেমনি সমস্ত অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিবার এক জায়গায় একত্রিত হওয়ায় এক মিলন উৎসবে পরিণত হয়েছে। এদিনের অনুষ্ঠানে পানগড় ২১ গ্রেনেডিয়ার্সের মেজর সুনীল সিং কুনওয়ার ছাড়াও সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মেজর বলেন, এই জেলায় যাতে স্থায়ী সেনা ক্যান্টিংয়ের ব্যবস্থা করা যায় সেব্যাপারে হায়ার অথিরিটির সঙ্গে কথা বলবেন।