Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাট ও তারাপীঠে দু’টি অস্বাভাবিক মৃত্যু

রামপুরহাট ও তারাপীঠে দু’টি অস্বাভাবিক মৃত্যু
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট ও তারাপীঠে দুটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন বিজয় মাল (২২) ও মেহেরবানু বিবি (৫১)। প্রথমজনের বাড়ি রামপুরহাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। অপরজন তারাপীঠ থানার বুধিগ্রামের বাসিন্দা ছিলেন। রবিবার সন্ধ্যায় সাড়ে সাতটা নাগাদ কার্বোলিক অ্যাসিড খাওয়া অবস্থায় বিজয়কে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়। রাত দশটা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, পারিবারিক কারণে স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন। অপরদিকে রবিবার বিকেলে সাড়ে চারটে নাগাদ মেহেরবানুকে কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। রাতের দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, অবসাদ থেকে ওই প্রৌঢ়া কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। দুটি মৃত্যুর ক্ষেত্রে এখনও পর্যন্ত থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের না হওয়ায় অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ