Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা

রামপুরহাটে মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: সোমবার রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা হল। প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার সূচনা করেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি কাজল শেখ, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক প্রমুখ। প্রতিযোগিতায় জেলার ৭৬টি মাদ্রাসা থেকে ৫০০জন প্রতিযোগী অংশ নেয়। ৬০টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। প্রতিটি ইভেন্টে স্থানাধিকারীরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ