Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের গভর্নমেন্ট নমিনি আশিস বন্দ্যোপাধ্যায়

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের গভর্নমেন্ট নমিনি আশিস বন্দ্যোপাধ্যায়
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের গভর্নমেন্ট নমিনি মনোনীত হলেন রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। সোমবার স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। এর আগে দীর্ঘদিন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন আশিসবাবু। 
Advertisement
উল্লেখ্য, আর জি কর কাণ্ডের পর রাজ্যের সমস্ত হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছিল। এবার এই মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে অধ্যক্ষ করবী বড়ালের পাশাপাশি গভর্নমেন্ট নমিনি মনোনীত হলেন আশিসবাবু। তিনি বলেন, সরকারের তরফে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য ধন্যবাদ।
সম্পর্কিত সংবাদ