Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে জলপ্রকল্পের জমিজট মেটাতে সেচমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন বিধায়ক

রামপুরহাটে জলপ্রকল্পের জমিজট মেটাতে সেচমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন বিধায়ক
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট শহরের মেগা জলপ্রকল্পের কাজ জমিজটের কারণে থমকে রয়েছে। এই প্রকল্পের জন্য একবছর আগে ব্রাহ্মণী নদীর তীরে ছয় একর জমি চেয়ে সেচদপ্তরে আবেদন জানিয়েছিল পুরসভা। এখনও জমি হস্তান্তর হয়নি। অথচ প্রকল্পের জন্য প্রথম ধাপে ৫৪ কোটির ওয়ার্ক অর্ডার ইস্যু করেছে পুরসভা। তাই জট কাটাতে সেচমন্ত্রী মানস ভুঁইয়ার দ্বারস্থ হতে চলেছেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।
Advertisement
বিধায়ক বলেন, আগের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গেও এনিয়ে কথা বলেছিলাম। তিনি সহায়তা করেছেন। বর্তমান সেচমন্ত্রী মানস ভুঁইয়ার সঙ্গেও কথা বলব। বহুবছর ধরে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প হাউসই রামপুরহাটের জল সরবরাহের অন্যতম ভরসা। তার মাধ্যমে ভূগর্ভস্থ জল তুলে পাইপলাইন দিয়ে ১৮টি ওয়ার্ডে জল সরবরাহ করা হয়। কিন্তু দু’বেলা জল সরবরাহ হলেও বেশিরভাগ ওয়ার্ডে কম পরিমাণে জল মিলছে বলে অভিযোগ। কোথাও কোথাও পুরসভার পাইপলাইনের সঙ্গে পাম্প সংযোগ করে জল চুরি করা হচ্ছে। ফলে আশপাশের বাড়ির কলে সরু সুতোর মতো জল পড়ছে। ফি বছর গ্রীষ্মে শহরে জলের জন্য হাহাকার দেখা দেয়। সেইসঙ্গে দিন দিন ভূগর্ভস্থ জলস্তর কমছে।
সম্পর্কিত সংবাদ