সংবাদদাতা, রামপুরহাট : শুক্রবার আদিবাসী অধ্যুষিত রামপুরহাট নারায়ণপুর গ্রামে জয় জোহার মেলায় এসে সরকারী বেশ কিছু পরিষেবা প্রদান করলেন এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মেলা। আশেপাশের বহু গ্রাম থেকে আদিবাসীরা এই মেলায় অংশ নেন। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে প্রতিপালনের জন্য আদিবাসীদের মধ্যে গোরু, ছাগল, হাঁস ও মুরগী ছানা ও খাবার বিতরণ করা হয়। এছাড়া ধামসা, মাদল প্রদান করা হয়। এই মেলা উপলক্ষ্যে আদিবাসীদের একটি টিম নিয়ে ফুটবল খেলারও আয়োজন করা হয়েছিল। এদিন আদিবাসীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরে বক্তব্য রাখেন আশিসবাবু।



