সংবাদদাতা, রামপুরহাট: মঙ্গলবার সন্ধ্যায় তারাপীঠ রোড স্টেশন মোড়ে ডাম্পারের পিছনে একটি পিকআপভ্যান ধাক্কা মারে। রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন পিকআপভ্যানের খালাসি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারাপীঠ রোড স্টেশন মোড়ে যান নিয়ন্ত্রণের জন্য রাস্তার উপর একাধিক লোহার ব্যারিকেড বসিয়ে ছিল পুলিস। প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন একটি ডাম্পারের চালক ব্যারিকেড বাঁচাতে গিয়ে হঠাৎই সজোরে ব্রেক কষে। সেই সময় পিছনে থাকা পিকআপভ্যান ডাম্পারে ধাক্কা মারে। যার জেরে পিকআপভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর জখম হন খালাসি। স্থানীয়রা কোনওরকমে তাঁকে বের করে রামপুরহাট মেডিক্যালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে পুলিস এসে সড়কের উপর থেকে ব্যারিকেডগুলি সরিয়ে দেয়।



