সংবাদদাতা, রামপুরহাট: বড়সড় ডাকাতির ছক বানচাল করল মাড়গ্রাম থানার পুলিস। পুলিস জানিয়েছে, বুধবার রাত ১টা নাগাদ রামপুরহাট দুনিগ্রাম রোডের সুরফুলা ক্যানেল মোড়ের কাছ থেকে ডাকাত সন্দেহে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, সুরফুলা ক্যানেল মোড় এলাকায় কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে বলে থানার খবর আসে। বুধবার রাত ১টা নাগাদ ওই এলাকায় অভিযানে যায় পুলিসের একটি দল। পুলিসকে দেখে দুষ্কৃতীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, পুলিস পিছু ধাওয়া করে চারজনকে ধরে ফেলে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম, ইউসুফ নবি শেখ ওরফে রিঙ্কু, মহম্মদ সাহিদ আফ্রিদি ওরফে পলাশ শেখ, নেকসাদ শেখ ও মইদুল খলিফা। প্রথমজনের বাড়ি রামপুরহাট শহরে, পরের দু’জন বগটুইয়ে ও মইদুলের বাড়ি নলহাটির কয়থা গ্রামে। ধৃতদের বয়স ২১ থেকে ২৬এর মধ্যে।
পুলিসের দাবি, ধৃতরা ডাকাতি করার উদ্দেশ্যেই ওখানে জড়ো হয়েছিল। তল্লাশিতে তাদের কাছ থেকে একটি দেশি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। তাদের জেরা করে বাকিদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিস।
উল্লেখ্য, এর আগে গত ৪ জুলাই এসি গাড়িতে চড়ে ডাকাতি করতে যাওয়ার আগে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল রামপুরহাট থানার পুলিস। জাতীয় সড়কের গোরুর হাটের কাছ থেকে তাদের ধরা হয়। উদ্ধার হয় ধারালো অস্ত্র সহ ডাকাতি করার সরঞ্জাম। এছাড়া দুমকা রোডের ঝাড়খণ্ড সীমানা লাগোয়া সুঁরিচুয়া মোড়ের কাছ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিস। তাদের কাছ থেকেও উদ্ধার হয় একটি গুলি ভর্তি ওয়ান শটার পাইপগান ও ডাকাতির নানা সামগ্রী।