Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে বেপরোয়া লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু  

রামপুরহাটে বেপরোয়া লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
 
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে বেপরোয়া বালিবোঝাই লরির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হল। শুক্রবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, মৃত মহম্মদ আতাউল্লার(৬৩) বাড়ি মুরারই থানার খানপুর গ্রামে। এদিন সকালে টোটো ভাড়া করে তিনি অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখাতে রামপুরহাটে নিয়ে এসেছিলেন।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, মেডিক্যাল লাগোয়া একটি নার্সিংহোমের সামনে স্ত্রীকে টোটোয় বসিয়ে রেখে ওই বৃদ্ধ হেঁটে সড়ক পার হচ্ছিলেন। সেসময় নলহাটির দিকে যাওয়া একটি বালিবোঝাই লরি প্রচণ্ড জোরে এসে তাঁকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় রামপুরহাট মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মেডিক্যাল কলেজ ছাড়াও এই এলাকায় প্রচুর নার্সিংহোম রয়েছে। প্রতিদিন হাজার হাজার রোগী ও তাঁদের আত্মীয়রা আসা-যাওয়া করেন। অথচ গাড়ির গতি নিয়ন্ত্রণে তেমন কোনও ব্যবস্থা নেই। যার জেরে প্রায়ই দুর্ঘটনা লেগে থাকে। পুলিস জানিয়েছে, ঘাতক লরিটি আটক করা হয়েছে। চালক পলাতক।
সম্পর্কিত সংবাদ