Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে বাম ও কংগ্রেসের মিছিল, ডেপুটেশন

রামপুরহাটে বাম ও কংগ্রেসের মিছিল, ডেপুটেশন
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: দ্রব্যমূল্য হ্রাস ও আবাস যোজনায় সমস্ত গৃহহীন বাড়ি প্রাপকের তালিকায় নাম অর্ন্তভুক্তি সহ একাধিক দাবিতে মঙ্গলবার রামপুরহাট শহর জুড়ে বিক্ষোভ মিছিল করল বাম ও কংগ্রেসের সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সদস্যরা। উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা অরূপ বাগ, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য সঞ্জীব বর্মণ, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায়, কংগ্রেস নেতা সাহাজাদা হোসেন কিনু প্রমুখ। পরে তারা মহকুমাশাসকের অফিসে স্মারকলিপি জমা দেন। তাঁদের দাবি, আবাস যোজনায় ব্যাপক বেনিয়ম হয়েছে। বহু প্রকৃত মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত। অথচ সার্ভের তালিকায় অনেকে আছেন যারা অবস্থাপন্ন বা এর আগে সরকারী বাড়ি পেয়েছেন। সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্র঩ব্যের আকাশছোঁয়া দামের কারণে সাধারণ মানুষের বেচে থাকা দায় হয়ে পড়েছে। এই অবস্থায় অতিসত্বর দ্রব্য মূল্য বৃদ্ধি হ্রাস করতে হবে। সঞ্জিববাবু বলেন, আবাস যোজনায় সব গৃহহীনদের বাড়ি দিতে হবে। সবাইকে কাজ দিতে হবে। সেক্ষেত্রে ন্যুনতম মাসিক বেতন ২৬০০০ টাকা করতে হবে। একশো দিনের কাজ বছরে বাড়িয়ে দু’শো দিন করতে হবে। সেইসঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণ বন্ধ ও তিলোত্তমার বিচারের দাবিতে সোচ্চার হন। 
Advertisement
প্রশাসনের এক আধিকারিক বলেন, প্রকৃত প্রাপকরা যাতে আবাস যোজনার সুবিধা পান সেজন্যই তালিকা ধরে সার্ভের কাজ চলছে।  
সম্পর্কিত সংবাদ