Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু  

রামপুরহাটে বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
 
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বীরভূমের রামপুরহাট থানার মহেন্দ্রপুরে বাইকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম ফাজলিমা বিবি(৬৫)। মহেন্দ্রপুরেই তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন তিনি। টোটো থেকে নামার সময় একটি বাইক তাঁকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার সকালে তিনি মারা যান।
Advertisement
সম্পর্কিত সংবাদ