Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

রামপুরহাটে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: রবিবার রাতে রামপুরহাট-শ্রীফলা রাস্তার বড়কালীতলার কাছে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হল। ঘটনায় জখম হয়েছেন দু’জন। পুলিস জানিয়েছে, মৃতের নাম হারাধন সাহা(৮৩)। তাঁর বাড়ি রামপুরহাটের রেলপাড়ের গদাইপাড়ায়। রবিবার রাত ১০টা নাগাদ তিনি ছেলের স্কুটির পিছনে চেপে বাড়ি ফিরছিলেন। বড়কালীতলার কাছে দ্রুতগতির একটি বাইকের সঙ্গে স্কুটিটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকে চালক একাই ছিলেন। তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। দুই গাড়ির সামনের অংশ ভেঙে যায়। স্থানীয়রা জখম তিনজনকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে নিয়ে যান। পরে সেখানেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের ছেলেকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করা হয়েছে। বাইক চালকের চিকিৎসা চলছে মেডিক্যালেই। এলাকার বাসিন্দারা অবশ্য দুর্ঘটনার জন্য শ্রীফলা রাস্তার বেহাল দশাকেই দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, রাস্তা খারাপের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ