Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে বাবার বকুনিতে ছাত্রী আত্মঘাতী

রামপুরহাটে বাবার বকুনিতে ছাত্রী আত্মঘাতী
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: পড়াশোনায় মন না দেওয়ায় বকাবকি করেছিলেন বাবা। তার জেরে অভিমানে গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী হলেন নাবালিকা ছাত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রামপুরহাটের বড়শাল গ্রামে। মৃতার নাম অর্পিতা লেট(১৩)। সে বড়শাল হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা পেশায় হোটেলের কর্মচারী। মা পরিচারিকার কাজ করেন। সকালে দু’জনেই কাজে বেরিয়ে পড়েছিলেন। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তাঁরা এসে বাড়ির চালে বাঁশের সঙ্গে গলায় গামছা জড়িয়ে মেয়েকে ঝুলতে দেখেন। রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতার বাবা সুকুমার লেট বলেন, মেয়ে কিছুদিন ধরে পড়াশোনায় মন দিচ্ছিল না। শুধু ঘুরে বেড়াত। রবিবার রাতে এনিয়ে বকাবকি করেছিলাম। মেয়ে কিছুটা অভিমান করেছিল। কিন্তু ও যে আত্মহত্যা করবে তা ভাবতে পারিনি। পুলিস অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ