Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে আটক বালিবোঝাই ডাম্পার

রামপুরহাটে আটক বালিবোঝাই ডাম্পার
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: শনিবার গভীর রাতে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক থেকে বেআইনি বালিবোঝাই ডাম্পার আটক করল পুলিস।  ডিএসপি(ডিইবি) স্বপনকুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিসের টিম রামপুরহাটের চাকপাড়া গ্রামের কাছে চালক ও খালাসি সহ ওই ওভারলোডেড ডাম্পার আটক করে। স্বপনবাবু বলেন, মুর্শিদাবাদে পাচারের উদ্দেশ্যে বালি নিয়ে যাওয়া হচ্ছিল। চালক কোনও বৈধ চালান দেখাতে পারেনি। ডাম্পারের মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, কাঁকড়তলার অবৈধ ঘাট থেকে বালি পাচার করা হচ্ছিল। জেরায় চালক স্বীকার করেছে, সপ্তাহে তিন-চারবার তারা এভাবেই বালিভর্তি ডাম্পার বীরভূম থেকে মুর্শিদাবাদে নিয়ে যায়। ডাম্পার সহ চালক ও খালাসিকে রামপুরহাট থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ