Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামনগরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

রামনগরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: দীঘা-পাঁশকুড়া রেলপথে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম প্রীতম দাস(২২)। তাঁর বাড়ি রামনগর থানার উত্তর তেঁতুলতলা এলাকায়। শুক্রবার দুপুরে দীঘা থেকে ফেরা একটি এক্সপ্রেস ট্রেনের সামনে তিনি ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রেল পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রীতম বিএড করছিলেন এবং এগরার একটি হাইস্কুলে পার্টটাইম শিক্ষক ছিলেন। তিনি ইদানীং ভুগছিলেন। তারজন্য কলকাতা সহ বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হচ্ছিল। সুস্থ না হওয়ায় তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। সবসময় মনমরা থাকতেন। যে কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিস মনে করছে। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। 
জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাসমহাপাত্র বলেন, ওই যুবক চিকিৎসা করাচ্ছিল। কী কারণে সে এমনটা করল বুঝতে পারছি না। আমরা যুবকের পরিবারের লোকজনকে সমবেদনা জানিয়েছি।
সম্পর্কিত সংবাদ