Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামনগরে তৃণমূলের সম্প্রীতি পদযাত্রা

রামনগরে তৃণমূলের সম্প্রীতি পদযাত্রা
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: রামনগরে সম্প্রীতি পদযাত্রা করল তৃণমূল। রবিবার রামনগর­ বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে এই পদযাত্রা ঠিকরা মোড় থেকে শুরু হয়ে রামনগর বাজার এলাকা পরিক্রমা করে। পরে রামনগর বাজারে একটি পথসভাও হয়। কয়েকদিন আগে রামনগরে পদযাত্রা ও সভা করেছিলেন বিরোধী দলনেতা। এদিন তারই পাল্টা কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।  মিছিল ও সভায় সহস্রাধিক দলীয় কর্মী-সমর্থক শামিল হন। সভায় বক্তব্য রাখেন রামনগরের বিধায়ক, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার সহ অন্যান্যরা। একইসঙ্গে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে নেতা-কর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Advertisement
সম্পর্কিত সংবাদ