সংবাদদাতা, কাঁথি: রামনগরে ১৬ তম বর্ষের ‘নন্দিনী মেলা’র সূচনা হল। বুধবার রাতে রামনগর আরএসএ ময়দানে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর, বিডিও পূজা দেবনাথ প্রমুখ। মেলার আয়োজক রামনগর-১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। মেলা শুরুর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা রামনগর এলাকা পরিক্রমা করে। উৎসব কমিটির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার বলেন, সাতদিনব্যাপী এই মেলার সমাপ্তি হবে আগামী ৩১ ডিসেম্বর। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান রয়েছে। একইসঙ্গে মেলায় সরকারি ও বেসরকারি স্টল রয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্প সামগ্রীর পসরাও রয়েছে। এছাড়া হরেক বিনোদনের উপকরণ রয়েছে।



