Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রামনগরে খদ্দের সেজে সোনার গয়না হাতানোয় ওড়িশার যুবক গ্রেপ্তার, চাঞ্চল্য

রামনগরে খদ্দের সেজে সোনার গয়না হাতানোয় ওড়িশার যুবক গ্রেপ্তার, চাঞ্চল্য
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: খদ্দের সেজে জুয়েলারি দোকান থেকে সোনার গয়না হাতিয়ে পালানোর অভিযোগে ওড়িশার এক যুবককে গ্রেপ্তার করল রামনগর থানার পুলিস। ধৃতের নাম কানুগোপাল দাস অধিকারী। বাড়ি ওড়িশার ভোগরাই থানার গোপীনাথপুর গ্রামে। জানা গিয়েছে, গত ১৮জানুয়ারি রামনগরের রানিসাই বাজারে একটি জুয়েলারি দোকানে খদ্দের সেজে ঢুকে সোনার গয়না দেখতে থাকে অভিযুক্ত যুবক। দোকান মালিকের অসতকর্তার সুযোগে ওই যুবক একটি সোনার চেন হাতিয়ে চম্পট দেয়। পরে দোকানের মালিক রামনগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নামে। পুলিস সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। তদন্ত চালিয়ে মঙ্গলবার ওই যুবককে গ্রেপ্তার করে। তবে গয়না উদ্ধার করতে পারেনি। পুলিস ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
Advertisement
গৃহবধূর যৌন হেনস্তা, যুবক গ্রেপ্তার: রামনগরের দুবলাবাড়ি গ্রামে গৃহবধূকে যৌন হেনস্তার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মন্দারমণি কোস্টাল থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুব্রত মাইতি। বাড়ি মারিশদা থানা এলাকায়। সে এলাকায় একটি হোটেলে কাজ করে। জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে গৃহবধূর পরিচয় ছিল। কয়েকদিন আগে সে ওই গৃহবধূকে একা পেয়ে তাঁর উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে ওই যুবককে মঙ্গলবার গ্রেপ্তার করে। ইতিপূর্বে গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ