সংবাদদাতা, পতিরাম: আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধনের একবছর পূর্তি। সেই উপলক্ষ্যে এবারও বালুরঘাটের আত্রেয়ী নদীর পাড়ে জ্বলবে একলক্ষ প্রদীপ। বারাণসী থেকে আনা হচ্ছে পুরোহিত। গঙ্গার মতো আত্রেয়ীর তীরেও চলবে সন্ধ্যারতী ও বন্দনা। আত্রেয়ীর বক্ষে বসবে ৫০ ফুটের রামের মূর্তি। চলবে বাজি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান। যাবতীয় অনুষ্ঠান মূলত বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে সদর ঘাটে অনুষ্ঠিত হচ্ছে। বিজেপি সূত্রে খবর, সেদিন অঙ্কন প্রতিযোগিতা এবং কচিকাঁচাদের নিয়ে ‘রাম সাজো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
Advertisement
সুকান্ত বলেন, আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার এক বছর পূর্তি। সেই উপলক্ষ্যে বালুরঘাটে গতবছরের মতো এবারও এক লক্ষ প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুণ্যতোয়া আত্রেয়ীর তীরে প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি আরও নানা চমক থাকছে। অনুষ্ঠানে আমিও থাকব।
আত্রেয়ীকে গঙ্গারূপে পুজো করেন বালুরঘাটের বাসিন্দারা। তাই আত্রেয়ীর সদর ঘাট সেদিন লক্ষ প্রদীপে সাজানো হবে। সেদিন সকালে বালুরঘাট শহরের থানা মোড়ের কাছে মিউজিয়ামের সামনে অঙ্কন প্রতিযোগিতা হবে। কচিকাঁচাদের নিয়ে ‘রাম সাজো’ প্রতিযোগিতা হবে। দুই প্রতিযোগিতায় জয়ীদের বিশেষ আর্থিক পুরস্কার দেওয়া হবে। সন্ধ্যায় সদরঘাটে প্রদীপ প্রজ্জ্বলন হবে। তারপাশেই বারাণসীর একঝাঁক পুরোহিত যজ্ঞ ও আত্রেয়ীতে আরতী করবেন। পরে সঙ্গীতশিল্পী ঊর্মি চৌধুরীর ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। গতবছরও একলক্ষ প্রদীপে সদর ঘাট সাজানো হয়েছিল। যা দেখতে শহরের বহু মানুষ ভিড় করে। এবারও আত্রেয়ীর পাড়ে ভিড় হবে, এমনটাই আশা আয়োজকদের।