নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর। সেখানে থেকেই সরকারি সরকারি বাসে পৌঁছে যাওয়া যেত কলকাতা। খানাকুল থেকে কলকাতা পর্যন্ত দু’টি সরকারি বাস চলত। তারমধ্যেই একটি বাস গত কিছুদিন ধরে বন্ধ রয়েছে। তার ফলে খানাকুল ও কলকাতা থেকে যাত্রীদের যাতায়াতে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
Advertisement
ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের তরফে ওই দু’টি বাস চালানো হতো। সংশ্লিষ্ট বাস পরিবহণ সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, একটি বাস সম্প্রতি বন্ধ হয়েছে ঠিকই। তবে যাতে যাত্রীদের যাতায়াতের কোনও সমস্যা না হয়, সেই জন্য সময় নিয়ে বাসটি ধর্মতলা থেকে ছাড়া হয়। অপর বাসটি চালানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। কিছু কাজ চলছে।
খানাকুলের বাসিন্দা দুই যাত্রী প্রকাশ রায়, তপন লাহা বলেন, রাধানগর থেকে কলকাতা রুটের এই বাস দু’টি যাতায়াতের ফলে আমাদের খুবই সুবিধা হতো। কিন্তু, সম্প্রতি কোনও অজ্ঞাত কারণে একটি সরকারি বাস চালানো হচ্ছে না। তারফলে খানাকুল বা কলকাতা থেকে যাতায়াতকারী বহু যাত্রীর সমস্যা হচ্ছে। দ্রুত যাতে ফের অপর বাসটিও চালানো হয় তার আর্জি আমরা জানিয়েছি। এব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ হলে ভালো হয়।
তাঁরা আরও বলেন, রাধানগর থেকে দু’টি বাস সকালের দিকে ছেড়ে যেত। আবার বিকেলে কলকাতা থেকে দু’টি বাস ছেড়ে রাধানগরে আসত। বর্তমানে সকাল ও বিকেলে একটি বাসই যাতায়াত করছে। তাতেই বহু যাত্রী ভোগান্তির মধ্যে পড়ছেন। এই রুটে বাসে যাত্রীও হয়। পুরশুড়ার সামন্ত রোড, দিগরুই ঘাট হয়ে বাসটি যাতায়াত করে।
খানাকুল-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিন্টু পাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে পরিবহণ ব্যবস্থার ঢালাও উন্নতি হয়েছে। নতুন বহু রুটে বাস চলছে। সরকারির পাশাপাশি বেসরকারি বাসও অনেক জায়গায় চলে। রাধানগর থেকে কলকাতা রুটের সরকারি একটি বাস বন্ধ হয়ে যাওয়ার খবর পাইনি। যাতে ফের চলাচল করে সেইজন্য প্রশাসনিকস্তরে বলব।
উল্লেখ্য, রাজা রামমোহন রায়ের জন্মস্থান হওয়ায় খানাকুলের রাধানগরের গুরুত্ব রয়েছে। বহু পর্যটক এখানে আসেন। সরকারি ওই বাসগুলিতে যাতায়াতে অনেকটাই সুবিধা হয়। একটি বাস বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে।