Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামকৃষ্ণ মঠ ও মিশনের শতবর্ষ উদ্‌যাপন

রামকৃষ্ণ মঠ ও মিশনের শতবর্ষ উদ্‌যাপন
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: রামকৃষ্ণ মঠ ও মিশনের শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠান শুরু হল মালদহে। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।  প্রতিদিন সকালে মিশন প্রাঙ্গণ এবং বিকেলে টাউন হলে স্বামীজীরা বক্তৃতা দেবেন। মালদহ রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী ত্যাগরুপানন্দজী মহারাজ জানান, মঠ ও মিশনের শতবর্ষের গৌরবময় অনুষ্ঠান হচ্ছে। সকলকে সাদর  আমন্ত্রণ জানাচ্ছি। মিশনের শিশু সদনে (প্রাথমিক স্কুল) স্বামী বিবেকানন্দের উপর নাটক পরিবেশনের মধ্যে দিয়ে ২৩ ডিসেম্বর শতবর্ষ অনুষ্ঠানের সূচনা হয়। বুধবার সকালে এই অঞ্চলের একাধিক আশ্রমের প্রতিনিধিদের নিয়ে একটি সংক্ষিপ্ত সম্মেলন হয়েছে। বিকেলে শহরের টাউন হলে ভজন গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।  সবশেষে এক ঘণ্টা পনেরো মিনিটের নাটক মঞ্চস্থ হয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো হবে। সাড়ে ন’টায় মুক্ত অধিবেশনে বক্তব্য রাখবেন দিব্যানন্দ, নরেশানন্দ,  পরেশাত্মানন্দ ও ত্যাগরুপানন্দ মহারাজ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ