সংবাদদাতা, সিউড়ি: জেলাজুড়ে বিভিন্ন রামকৃষ্ণ আশ্রমে পালিত হল রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু দিবস। ইংরেজি নববর্ষের দিনটি পুজো, হোমযজ্ঞ এবং ভক্তসেবার মাধ্যমে ধুমধাম করে পালিত হল। এদিন সিউড়ি বাজার পাড়ায় রামকৃষ্ণ আশ্রম, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রম সহ একাধিক জায়গায় দিনটি পালিত হয়। প্রতিটি আশ্রমেই সকাল থেকেই ছিল ভক্তের ঢল। জানা গিয়েছে, রীতিনীতি মেনে আশ্রমগুলিতে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়।



