Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রমজানের শুরুতেই ফলমূলের দাম ঊর্ধ্বমুখী

রবিবার থেকে শুরু হয়েছে রমজান। এই সময় ফলমূলের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এদিন থেকেই দেখা গিয়েছে ফলমূল থেকে বিভিন্ন খাবারের দাম ঊর্ধ্বমুখী। একলাফে অনেকটা বেড়ে গিয়েছে বিভিন্ন মাছের দামও। এনিয়ে অনুযোগ শোনা গিয়েছে অনেকের গলাতেই।

রমজানের শুরুতেই ফলমূলের দাম ঊর্ধ্বমুখী
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: রবিবার থেকে শুরু হয়েছে রমজান। এই সময় ফলমূলের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এদিন থেকেই দেখা গিয়েছে ফলমূল থেকে বিভিন্ন খাবারের দাম ঊর্ধ্বমুখী। একলাফে অনেকটা বেড়ে গিয়েছে বিভিন্ন মাছের দামও। এনিয়ে অনুযোগ শোনা গিয়েছে অনেকের গলাতেই। ব্যবসায়ীদের অনেকে স্বীকার করে নিয়েছেন দাম বাড়ার বিষয়টি। বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে সমস্যায় পড়ছেন সব সম্প্রদায়ের নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। কবে আবার দাম নাগালের মধ্যে আসে আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা। বাজার করে ফেরার পথে কালিয়াচকের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, লেবুর দাম অনেকটা বেড়ে গিয়েছে। এক জোড়া লেবুর জন্য দিতে হচ্ছে ১২ থেকে ১৫ টাকা। ভালো মানের বেদানা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। দাম বেড়ে গিয়েছে আঙুরেরও। ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সাধারণ থেকে ভালো মানের আঙুর। শাকসব্জির দামও ধীরেধীরে বাড়তে শুরু করেছে। মালদহ শহরের বাসিন্দা হুরা আরমানের দাবি, রোজা শুরু হওয়ার পর থেকেই ফলমূল ও শাকসব্জির দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছে। আগামী কয়েক দিনে এই দাম আরও বাড়বে বলে আশঙ্কা হচ্ছে।  খুচরো মাছ বিক্রেতাদের একাংশ এদিন বলেন, মাছের দামও বেশ খানিকটা বেড়ে গিয়েছে। পুকুরের যে মাছ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হয়, তার দাম এদিন পৌঁছেছিল প্রায় সাড়ে ৩০০ টাকায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ