Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামজীবনপুরে অস্ত্রের আঘাতে জখম ২, ধৃত ২

রামজীবনপুরে অস্ত্রের আঘাতে জখম ২, ধৃত ২
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: বিবাদের জেরে মারামারিতে দু’জন ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। বুধবার বিকেলে তেহট্ট থানার রামজীবনপুরে এঘটনা ঘটে। জখমরা তেহট্ট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, রামজীবনপুরে প্রদীপ সরকারের শুয়োরের খামার আছে। স্থানীয় নারায়ণচন্দ্র সরকারের জমির কাছে এই ফার্ম তৈরি হয়। সেনিয়ে দু’পক্ষের মধ্যে আগে থেকেই ঝামেলা ছিল। নারায়ণচন্দ্রবাবুর পরিবার এনিয়ে ব্লক প্রশাসনের কাছে অভিযোগও জানিয়েছিল। বুধবার নায়ারণবাবুর ছেলে স্বপন সরকার একটি লেদ কারখানা খুলতে যান। সেসময় গোবরজল ছেটানো নিয়ে দু’পক্ষের ঝামেলা বেধে যায়। অভিযোগ, সেসময় প্রদীপ সরকার ধারালো অস্ত্র নিয়ে নারায়ণবাবু ও স্বপনবাবুর উপর ঝাঁপিয়ে পড়ে তাঁদের কোপাতে থাকে। চিৎকারে আশপাশের মানুষ এসে তাঁদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ