Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামগঞ্জে চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে বিক্ষোভ

রামগঞ্জে চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে বিক্ষোভ
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরের রামগঞ্জের একটি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। বুধবার রামগঞ্জের এই নার্সিংহোম থেকে রেফার করা এক প্রসূতিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। বিকেলে পরিজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হন। নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আখতারি খাতুন (২৪)। রামগঞ্জ এলাকায় তাঁর বাপের বাড়ি।  নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি হন আখতারি। এদিন সকালে সিজারের মাধ্যমে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়। বিকেলে অসুস্থ হয়ে পড়েন আখতারি। সঙ্গে সঙ্গে তাঁকে রেফার করা হয়। বিক্ষোভকারী নুর আলম বলেন, নার্সিংহোমের ডাক্তাররা মেডিক্যালে রেফার করেছিলেন। কিন্তু প্রসূতিকে শিলিগুড়ির একটি  নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন, অনেকক্ষণ আগেই প্রসূতির মৃত্যু হয়েছে। আমার মনে হয়, রামগঞ্জের নার্সিংহোমেই প্রসূতির মৃত্যু হয়েছিল। যদিও চিকিত্সায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন নার্সিংহোমের মালিক কাইজার আলম। তাঁর দাবি, প্রসূতির পরিজনরাই মেডিক্যাল নিয়ে যেতে দেরি করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ