Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রেলের জমি থেকে স্বেচ্ছায় সরে গেলে জবরদখলকারীরা

রেলের জমি থেকে স্বেচ্ছায় সরে গেলে জবরদখলকারীরা
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার যে পরিবারগুলিকে রেল তাদের জমি থেকে সরে যেতে বলেছিল, তারা মঙ্গলবার স্বেচ্ছায় নির্মাণ খুলে সরে যায়। কিছু পরিবারের নিজস্ব থাকার জায়গা না থাকায় তাদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। জলিবান্দা পঞ্চায়েতের রঘুনাথপুর ও ডুঁয়া ২ পঞ্চায়েতের ভোগপুরে রেলের জমিতে বসবাসকারী ৩১টি পরিবারকে সরে যাওয়ার নোটিস দেয় রেল। তাদের বাড়িতে নোটিস সেঁটে দিয়ে যায় আরপিএফ ও রেলের আধিকারিকরা। জানিয়ে দেয়, স্বেচ্ছায় সরে না গেলে দখল উচ্ছেদ করা হবে। রেল সূত্রে খবর, ওই জমিতে রেলের পাওয়ার হাউস তৈরি হবে। 
Advertisement
জানা গিয়েছে, বহু বছর ধরে ওই পরিবারগুলি রেলের জমিতে বসবাস করছে। এদিন সকালে বাসিন্দারা নিজেরাই নির্মাণ খুলে সরে যাওয়া শুরু করেন। পরিবারগুলির মধ্যে ১৮টি পরিবার ভূমিহীন। বসবাসের বিকল্প জায়গা নেই। তাদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। দলের পক্ষ থেকে এদিন তাদের হাতে ত্রিপল, চাল সহ ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর বলেন, খুব কম সময়ের নোটিসে রেল এই কঠিন সিদ্ধান্ত নেয়। ১৮টি পরিবারের থাকার কোনও জায়গা নেই। আপাতত ভাড়াবাড়িতে তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। স্থায়ী বসবাসের জন্য যাতে তাদের খাস জমি দেওয়া যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ