নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বৃহস্পতিবার অন্ডাল থানার মুকুন্দপুর এলাকায় রেল গেট ভেঙে রেললাইনের উপর ঢুকে পড়ল ইসিএলের ডাম্পার। কোন রকমের স্থানীয়দের চেষ্টায় মালগাড়ি আটকে বড় দুর্ঘটনা আটকানো গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুকুন্দপুর রেল সায়েডিংয়ের অদূরে মুকুন্দপুর রেল গেটটি রয়েছে। এখান দিয়েই অন্ডাল-সাঁইথিয়া গুরুত্বপূর্ণ রেল লাইনটি গিয়েছে। এদিন হঠাৎই ইসিএলের ডাম্পার রেল গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাইক ও একটি স্কুটিকে ধাক্কা মেরে লোহার বিম ভেঙ্গে ঢুকে যায়। ঠিক সেই সময় ওই পথ দিয়ে একটি মালগাড়ি আসছিল। স্থানীয়দের তৎপরতায় মালগাড়ি থামানো সম্ভব হয় বিক্ষুব্ধ জনতা ডাম্পারে ভাঙচুর চালায়।



