Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেললাইনের পাশে উদ্ধার বৃদ্ধের দেহ

রেললাইনের পাশে উদ্ধার বৃদ্ধের দেহ
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: শনিবার সকালে বংশীহারি থানার আন্ধারমানিক এলাকায় রেললাইনের পাশে এক বৃদ্ধের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বৃদ্ধ রেল লাইন ধরে হাঁটছিলেন। সেই সময় মালদহ-বালুরঘাট প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় বৃদ্ধটি রেললাইনের পাশে পড়ে যান। খবর পেয়ে বংশীহারি থানার পুলিস পৌঁছয় ঘটনাস্থলে। খবর দেওয়া হয় রেল পুলিসকে। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ